সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল কলকাতা

অনলাইন ডেস্ক :

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। ভারতীয় তারকা ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারকে দলটির অধিনায়ক বানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর কর্তৃপক্ষ। এবারের নিলামে ১২ কোটি ২৫ লাখ রুপি দিয়ে শ্রেয়াসকে দলে ভিড়িয়েছি কলকাতা। গত মৌসুমে দিল্লি দলে ছিলেন তিনি। সেই দলের এখন অধিনায়ক ঋষভ পন্থ। নেতৃত্ব পেয়ে শ্রেয়াস বলেন, ‘কেকেআরের মতো দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত। আইপিএল এমন একটা প্রতিযোগিতা, যেখানে বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলতে আসেন। সেই প্রতিযোগিতায় কিছু অসাধারণ প্রতিভাবান ক্রিকেটারকে নেতৃত্ব দেওয়ার সুযোগ আমার কাছে। ’ শ্রেয়াস আরো বলেন, ‘কেকেআরকে ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমি আত্মবিশ্বাসী এই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে। কলকাতা এবং ইডেন ভারতীয় ক্রিকেটে ঐতিহাসিক জায়গা। আমি সেই জায়গার অংশ হতে পেরে গর্বিত। করব, লড়ব, জিতব। ’