সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

লালাদিঘীর পাড়ে বেষ্টনী নির্মাণ না করার দাবীতেমেয়রের কাছে এলাকাবাসীর স্মারকলিপি

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেট নগরীর লালাদিঘীর পাড়ে বেষ্টনী নির্মাণ না করার দাবীতে মেয়রের কাছে এলাকাবাসী স্মারকলিপি পেশ করেছেন। সেমাবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে এলাকার ৭৩জন বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বাক্ষরিত স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপি সূত্রে জানা যায়, লালাদিঘী সিলেটের একটি ঐতিহ্যবাহী প্রাচীন দিঘী। এলাকার অধিবাসীরা এ দিঘীর পানি বিভিন্ন কাজে ব্যবহার করলেও এতে মাছ চাষ অব্যাহত রয়েছে। সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দিঘীর চারদিকে এসএস পাইপ দ্বারা বেষ্টনী ও সজ্জিত করণের পরিকল্পনা গ্রহণের খবর পাওয়া যায়। দিঘীর পাড়ে বেষ্টনী নির্মাণ করা হলে এতে বহিরাগত নারী-পুরুষের অবাধ বিচরণসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সুযোগ সৃষ্টি হবে। এতে এলাকার সামাজিক অবক্ষয়ের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এমতাবস্থায় এলাকার অধিবাসীরা মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে বেষ্টনী নির্মাণ না করার জন্য জোর দাবী জানান।