সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

গঙ্গাচড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় ও প্রাণিসম্পদ কর্তৃক উপজেলা পর্যায়ে বুধবার দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু মিয়া লাল, রাবিয়া বেগম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ভূমি নয়ন কুমার সাহা, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, মৎস্য অফিসার দিপা রানী বিশ্বাস, প্রাণিসম্পদ অফিসার নুরল আজিজ, সমবায় অফিসার আফতাবুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে অংশ গ্রহনকারীদের পুরস্কার প্রদান করা হয়।