সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

গঙ্গাচড়ায় স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর :
গঙ্গাচড়ায় উপজেলা পর্যায়ে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবক মূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক ১ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বুধবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। গঙ্গাচড়া যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক আখিরুল ইসলাম। সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোহসিন মিঞার উপস্থাপনায় সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা জয়নুল হক, অফিস সহকারি দেলওয়ার হোসেন উপস্থিত ছিলেন। কর্মশালায় ৩০ জন যুবক-যুবতী অংশ গ্রহন করে।