সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ফটোসেশনে নেই সাকিব, ম্যানেজমেন্ট ও সোহানের কথায় গরমিল

অনলাইন ডেস্ক :

আগামীকাল শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল। সেখানে মুখোমুখি হবে ফরচুন ররিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালের আগের দিন ট্রফি নিয়ে হয়ে গেল ফটোসেশন। সেই ফটোসেশনে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস থাকলেও উপস্থিত ছিলেন না বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। বরিশাল ম্যানেজমেন্ট জানিয়েছে, পেটের পীড়ার কারণে আসেননি সাকিব। তার পরিবর্তে ফটোসেশনে অংশ নিয়েছেন দলটির সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গে বিপিএলের ট্রফি উন্মোচন করেন সোহানই। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সোহান। সেখানে ম্যানেজমেন্টের বক্তব্যের সঙ্গে মিলেনি সহ-অধিনায়ক সোহানের দেওয়া তথ্য। সোহান বলেন, ‘সকালে সাকিব ভাইকে জিম করতে দেখেছি। ওঁর পেটের পীড়া সম্পর্কে আমি জানি না। এই বিষয়ে টিম ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে। ’