সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ধর্ষণের দায়ে রবিনিয়োর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অনলাইন ডেস্ক :

দলবেঁধে আলবেনিয়ার এক নারীকে ধর্ষণের দায়ে ৯ বছরের কারাদ- পাওয়া রবিনিয়ো ব্রাজিলের বাইরে গেলেই গ্রেপ্তার হতে পারেন। দেশটির সাবেক এই ফরোয়ার্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইতালির বিচারক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বুধবার বিষয়টি জানান। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে গ্রেপ্তারি পরোয়ানাটি কার্যকর করার আহ্বান জানিয়েছে তারা। ২০১৩ সালে ইতালির সেরি আর দল এসি মিলানে খেলার সময় আরও পাঁচ জনের সঙ্গে রবিনিয়ো মিলানের একটি নাইটক্লাবে ২২ বছর বয়সী এক নারীকে যৌন নির্যাতন করেন। দোষী প্রমাণিত হওয়ায় ২০১৭ সালের নভেম্বরে ৯ বছরের কারাদ- দেওয়া হয় তাকে। ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এসি মিলানের হয়ে খেলা রবিনিয়ো ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে তা ২০২০ সালের ডিসেম্বরে খারিজ করে দেয় আদালত। পরে ইতালির সুপ্রিম কোর্টে আপিল করেও কোনো লাভ হয়নি। গত মাসে তার আপিল খারিজ করে শাস্তি বহাল রাখে সর্বোচ্চ আদালত। বরাবরই অভিযোগ অস্বীকার করে আসা ৩৮ বছর বয়সী রবিনিয়ো বর্তমানে ব্রাজিলে আছেন। দেশটি তার নাগরিককে অন্য কোনো দেশে বিচারের জন্য ফেরত পাঠায় না। তাই দেশের বাইরে গেলেই কেবল গ্রেপ্তারের মুখোমুখি হবেন তিনি। দেশেও শাস্তির মুখোমুখি হতে পারেন রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও ম্যানচেস্টার সিটিতে খেলা রবিনিয়ো। কারণ, ইতালিতে সংগঠিত অপরাধ যদি ব্রাজিলেও অপরাধ হিসেবে গণ্য হয় সেক্ষেত্রে শাস্তি ভোগ করতে হয়। ব্রাজিলের হয়ে ১০০ ম্যাচ খেলে ২৮ গোল করা রবিনিয়ো ২০২০ সালের অক্টোবরে নিজ দেশের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু ক্লাব সমর্থক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর চাপে চুক্তি স্থগিত করে সান্তোস।