সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ম্যাক্সওয়েল ও জশ ইংলিসের ব্যাটে জয়ের বন্দরে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক :

সিরিজ আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হেইজেলউডকে বিশ্রাম দিয়ে মাঠে নামার সুযোগ নেয় অস্ট্রেলিয়া। প্রতিপক্ষের মূল তিন পেসার না থাকলেও স্বাগতিকদের বোলিং আক্রমণের সামনে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি শ্রীলঙ্কা। দেড়শর কম লক্ষ্য তাড়ায় শুরুতে চাপে পড়লেও গ্লেন ম্যাক্সওয়েল ও জশ ইংলিসের ব্যাটে জয়ের বন্দরে পৌঁছাতে বেগ পেতে হয়নি টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের। মেলবোর্ন ক্রিকেট মাঠে শুক্রবার চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার জয় ৬ উইকেটে। টানা চার জয়ে পাঁচ ম্যাচের সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশ করার মঞ্চ তৈরি করে রেখেছে অ্যারন ফিঞ্চের দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম তিন জুটিতেই ত্রিশের বেশি রান পায় শ্রীলঙ্কা। কিন্তু শেষ পর্যন্ত তারা করতে পারে ৮ উইকেটে ১৩৯। চতুর্থ উইকেটে ম্যাক্সওয়েল ও ইংলিসের ৭১ রানের জুটিতে ১১ বল আগেই জিতে যায় অস্ট্রেলিয়া। ২ ছক্কা ও ৩ চারে ২০ বলে ইংলিস ৪০ রান করে ফিরলেও ম্যাক্সওয়েল মাঠ ছাড়েন দলের জয় সঙ্গে নিয়ে। ৩৯ বলে ৩ চারে ৪৮ রানে অপরাজিত থাকা এই অলরাউন্ডারই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।