সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১

জেলার সরাইলে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার বাড়িউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল ভূঁইয়া (৫৫) নাসিরনগর উপজেলার ফেদিরকান্দি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

আহতরা হলেন, দীন ইসলাম (২৬), জাবেদ মিয়া (২৮) ও নাজমুল হোসেন (৩০) ।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। তারা প্রাইভেটকারযোগে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে সরাইলের বাড়িউড়া এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছেনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা যাত্রী দুলাল ভূঁইয়া ঘটনাস্থলে মারা যান এবং অন্যরা আহত হন। পরে আহতদের উদ্ধার করে নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

—ইউএনবি