সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

যশোরে যুবলীগ কর্মী ইয়াসিন হত্যা: আটক ৪

যশোরে যুবলীগ কর্মী ইয়াসিন আরাফাত ওরফে হুজুর ইয়াসিন হত্যার ঘটনায় চার জনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, যশোর শহরের শংকরপুরের চোপদার পাড়া আকবরের মোড় এলাকার তোরাব আলী বিশ্বাসের তিন ছেলে মোস্তাফিজুর রহমান ওরফে স্বর্ণকার রানা (৩৮), রুবেল হোসেন (৩৫), হাফিজুর রহমান (২৩) ও একই এলাকার অস্থায়ী বাসিন্দা ও ঈশ্বরদী পাবনা এলাকার রেজাউল ইসলামের ছেলে আব্দুল কাদের শান্ত (২২)।

যশোর জেলা পুলিশের মুখপাত্র ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার দায় স্বীকার করেছে। পূর্ব শত্রুতার জের ও মাদক বিক্রি এবং চাঁদাবাজিতে আধিপত্য বিস্তার ও রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে আসামিরা পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিতভাবে ইয়াসিন আরাফাতকে ধারালো অস্ত্র দা দিয়ে কুপিয়ে ও চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর শহরের শংকরপুর চোপদার পাড়া এলাকার ব্রাদার্স ক্লাবের মধ্যে ধারালো অস্ত্র দা ও চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ইয়াসিন আরাফাতকে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত ইয়াসিন আরাফাত শহরের বেজপাড়া পানির ট্যাংক এলাকার মনির হোসেনের ছেলে।

—ইউএনবি