সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বাগেরহাটে ট্রাকচাপায় নিহত ২, আহত ৩

ফাইল ছবি

বাগেরহাট সদর উপজেলায় ট্রাকচাপায় দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের উপজেলার বৈটপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুরগামী ট্রাকটি যাত্রীবাহী রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে একজন মারা যান এবং আরেকজন আহত হন।
এছাড়া রিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় আরেকটি অ্যাম্বুলেন্সে ধাক্কা দেয় ট্রাকটি এবং এতে সেটি খাদে পড়ে আরও তিনজন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যান।
পুলিশ ট্রাকটি জব্দ করতে পারলেও এর চালক ও সহযোগীকে আটক করতে পারেনি। তাদের আটক করতে পুলিশ চেষ্টা করছে বলেও জানান ওসি।

–ইউএনবি