আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারতে গেছেন।
সোমবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের বিজি ৪০৯৭ ফ্লাইটে করে নয়াদিল্লির উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নয়াদিল্লির মেডান্টা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
–ইউএনবি


আরও পড়ুন
এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল
বিএনপি সরকার আওয়ামী লীগের পথেই দেশকে নিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম
বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : শফিকুর রহমান