সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

স্লিপে তিন জন রেখে পেস বোলিং করলেন সাকিব

অনলাইন ডেস্ক :

বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল শেষ করেই ঢাকায় বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে দুই দিন কেটেছে সাকিব আল হাসানের। সেই ব্যস্ততা শেষে গত সোমবার রাতে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে অনুশীলনে নেমে পড়েন বাঁহাতি এই অলরাউন্ডার। বাঁহাতি স্পিনার হলেও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনি হয়ে উঠলেন পেসার! আফিফ হোসেনের বিপক্ষে সাকিব করলেন পেস বোলিং, তাও আবার স্লিপে তিন জন রেখে! মঙ্গলবার ব্যাটিংয়ে সাকিবের মহড়া ঠিকঠাক মনে হলেও বোলিং অনুশীলনটা আঁটসাঁট বলা যাবে না। নেটে ব্যাটিংয়ে লম্বা সময় কাটিয়েছেন। শুরুতে স্পিনারদের খেলার পর পেস বোলারদের মোকাবিলা করেন তিনি। এরপর যা করলেন তা রীতিমতো অপ্রত্যাশিত! ব্যাটিং অনুশীলনের পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বল হাতে নেন সাকিব। উত্তর প্রান্তের নেটের একপাশে দাঁড়িয়ে মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদের বোলিং দেখছিলেন তিনি। এরপর নেটে আফিফ হোসেন যেতেই বল হাতে তুলে নেন সাকিব। পেসারদের মতো সিম গ্রিপের মাধ্যমে বোলিং করলেন বাঁহাতি এই স্পিনার। উপস্থিত সবার চোখ তখন কপালে! আফিফকে প্রায় দুই ওভারের মতো পেস বোলিং করেন সাকিব। হালকা রানআপ নিয়ে নিজের চেনা বোলিং অ্যাকশনেই ছুড়েছেন বল। দুই ওভারের মধ্যে একটি বলে আফিফকে আউট করতে পেরেছেন সাকিব! তার করা অফস্টাম্পের বাইরের একটি বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন আফিফ। জুনিয়র সতীর্থদের আউট করে উদযাপন করছিলেন সাকিব। কিন্তু ক্রিজ থেকে বেরিয়ে আপত্তি জানালেন আফিফ। তার যুক্তি, ‘ভাই, বল তো স্লিপ দিয়ে বেরিয়ে যাবে।’ সাকিবের পাল্টা উত্তর, ‘আমি তো স্লিপ নিয়ে বোলিং করছি। একটা না, তিনটা স্লিপ রেখেছি।’ অদৃশ্য সেই স্লিপ ফিল্ডারের হাতে বল ধরা পড়ায় সাকিব পেস বোলিংয়ে পেলেন নিজের প্রথম উইকেট!