সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

চোটের কারণে দল থেকে বাদ চাহার-সূর্যকুমার

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কার সঙ্গে মাঠের লড়াই শুরুর আগের দিন দুঃসংবাদ শুনল ভারত। চোটের কারণে পুরো টি-টোয়েন্টি সিরিজেই পেসার দিপক চাহার ও মিডল-অর্ডার ব্যাটসম্যান সূর্যকুমার যাদবকে পাচ্ছে না দলটি। ভারতীয় বোর্ড বিসিসিআইয়ের বুধবারের বিবৃতিতে জানানো হয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে চোট পান চাহার ও সূর্যকুমার। তা থেকে এখনও সেরে ওঠেনি তারা। তাদের বদলি হিসেবে কাউকে দলে যোগ করা হয়নি। কলকাতায় গত রোববারের ম্যাচে বোলিংয়ের সময় ডান পায়ের পেশিতে টান লাগে চাহারের। দ্বিতীয় ওভার করতে আসা এই পেসার পাঁচ বল করেই ছাড়েন মাঠ। ১.৫ ওভার করে ১৫ রান দিয়ে নেন দুই উইকেট। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ সেরা হওয়া সূর্যকুমার ওই ম্যাচে স্লিপে ফিল্ডিং করার সময় হাতে চোট পান। পরীক্ষায় তার হাতে ধরা পড়ে সূক্ষ্ম চিড়। ৩১ বলে ৬৫ রানের ইনিংস খেলেন তিনি। চোট পাওয়া দুই ক্রিকেটাররাই এখন ব্যাঙ্গালোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন। ভারত-শ্রীলঙ্কার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু বৃহস্পতিবার। পরের দুই ম্যাচ শনি ও রোববার।