সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলা থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। বুধবার রাতে উপজেলার মনাকষা সীমান্তের হাদিনগর বটতলা এলাকা থেকে ইয়াবাগুলো জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কয়েকজন চোরাকারবারি ভারত থেকে আনা ইয়াবার একটি বড় চালান হাদীনগর এলাকা দিয়ে পাচার করবে এমন সংবাদের ভিত্তিতে মনাকষা বিওপির হাবিলদার রেজাউল করিমের নেতৃত্বে বুধবার রাতে বিজিবির একটি টহল দল সেখানে অবস্থান নেয়।

এসময় টহল দল চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা প্লাস্টিকের একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি সদস্যরা।

–ইউএনবি