সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

‘শান্তিকে সুযোগ দিন’, পুতিনকে জাতিসংঘ প্রধান

অনলাইন ডেস্ক :

ইউক্রেনে হামলা না করে শান্তিকে সুযোগ দেয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেয়ার কয়েক মিনিট আগে তিনি এই আহ্বান জানান।

এর আগে মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব পূর্ব ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ায় রাশিয়ার উদ্যোগের সমালোচনা করেছেন। তিনি বলেন, এটি ইউক্রেনের সার্বভৌমত্বের লঙ্ঘন। একই সাথে আঞ্চলিক অখণ্ডতা এবং মস্কোর এই পদক্ষেপ ‘শান্তিরক্ষার ধারণার বিকৃতি’ ঘটেছে বলে মনআতব্য করেছেন তিনি।

এদিকে, পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এই অভিযান বেসামরিক নাগরিকদের নিরাপত্তার উদ্দেশে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুযারি) সকালে একটি টেলিভিশন ভাষণে পুতিন বলেছেন, ইউক্রেন থেকে আসা হুমকির প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।

তিনি বলেন, ইউক্রেন দখল করার কোনো লক্ষ্য রাশিয়ার নেই। তবে যে কোন ধরনের রক্তপাতের জন্য ইউক্রেনকে দায়ী করা হবে বলে সতর্ক করে দেন পুতিন।