সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বিশ্বে করোনা আক্রান্ত ৪২ কোটি ৯৩ লাখ ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ওমিক্রন সংক্রমণের সঙ্গে সঙ্গে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪২ কোটি ৯৩ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪২ কোটি ৯৩ লাখ ৮৩ হাজার ৯৯৬ জন ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫৯ লাখ ১৬ হাজার ৩১১ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৮৭ লাখ ৩০ হাজার ৮৯৩ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৪১ হাজার ৮৯৯ জন।

রাশিয়ায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা এক কোটি পাঁচ লাখ ৪১ হাজার ৮৭০ জন এবং মৃত্যুবরণ করেছে তিন লাখ ১২ হাজার ৭৩৩ জন পৌঁছেছে।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ২৮ লাখ ৬৭ হাজার ৩১ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ১২ হাজার ৬২২ জনে।

এদিকে, ব্রাজিলে এই পর্যন্ত দুই কোটি ৮৪ লাখ ৯৩ হাজার ৩৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ছয় লাখ ৪৬ হাজার ৭১৪ জন।