সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বিতর্কিত গোলে সমতা: ব্রাজিলের বিপক্ষে কলম্বিয়ার ২-১ গোলে হার

অনলাইন ডেস্ক :

কলম্বিয়ার বিপক্ষে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। লুইস দিয়াসের দুর্দান্ত এক গোলে খেই হারিয়ে ফেলে ব্রাজিল। তবে শেষ পর্যন্ত নেইমাররা ২-১ গোলের জয় নিয়ে গ্রুপ সেরা হয়ে মাঠ ছেড়েছে। তবে এই ম্যাচে ৭৮ মিনিটে রবার্তো ফিরমিনোর করা সমতাসূচক গোলটি ব্যাপক বিতর্ক ছড়িয়েছে।

নির্ধারিত সময় শেষে অতিরিক্ত ১০ মিনিট সময় যোগ করার পেছনে মূল কারণ ব্রাজিলের আগের গোল। ম্যাচের শুরুর দিকে লুইস দিয়াসের অসাধারণ বাইসাইকেল কিকে এগিয়ে যায় কলম্বিয়া। ৭৮ মিনিটে ফিরমিনোর হেডে সমতা ফেরায় ব্রাজিল। বিতর্ক ওঠে ওই গোল নিয়েই।

নেইমারের শট রেফারির গায়ে লাগলে কলম্বিয়ার ফুটবলাররা খেলা বন্ধ করে দাঁড়িয়ে থাকে। তবে খেলা চালিয়ে যাওয়ারই ইঙ্গিত দেন রেফারি। তখন ব্রাজিলের একজন বল বাড়ান রেনান লোদিকে। তার ক্রসেই হেড থেকে গোল করেন ফিরমিনো। কলম্বিয়ার ফুটবলারদের প্রতিবাদে সময় বয়ে যায় অনেক। সেটা পুষিয়ে দিতেই শেষে যোগ করা হয় এতটা লম্বা সময়। যা কাল হয় কলম্বিয়ার জন্য, ব্রাজিলের জন্য হয় আশীর্বাদ।

সব মিলিয়ে ব্রাজিলের জয়ে ভীড় করছে নানা প্রশ্ন। তবে সেসবকে পাত্তা দিচ্ছেন না কাসেমিরো। কলম্বিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও হাল না ছাড়ার যে মানসিকতা দেখিয়েছে ব্রাজিল, সেটিই দারুণ তৃপ্তি দিচ্ছে তাদের অধিনায়ককে।

টুর্নামেন্টে তিন ম্যাচের সবকটিই জিতল ব্রাজিল। তাদের সঙ্গে অবশ্য কলম্বিয়াও নিশ্চিত করে ফেলেছে কোয়ার্টার-ফাইনালে খেলা।