সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

অসি কিংবদন্তি রড মার্শ হৃদরোগে আক্রান্ত

অনলাইন ডেস্ক :

হৃদরোগে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রড মার্শ। ফক্স স্পোর্টসের খবর অনুযায়ী,  বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে প্রচন্ড বুকে ব্যথা হলে ৭৪ বছর বয়সী এই কিংবদন্তিকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। নিউজ ক্রপ বলছে, হাসপাতালে ভর্তি হওয়া মার্শের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল পরিবর্তনও করা হতে পারে। তবে মার্শকে বুন্দেবার্গে রাখা হবে নাকি ব্রিসবেনে পাঠানো হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফক্স স্পোর্টস বলছে, বুন্দেবার্গে এক দাতব্য অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মার্শ। সেখান থেকে হোটেলে ফেরার পথে গাড়িতেই হার্ট অ্যাটাক হয় অসি কিংবদন্তির। পরে ওই গাড়ি করেই নেওয়া হয় হাসপাতালে। ক্রিকেট ক্যারিয়ারে ৩৬৩৩ টেস্ট রানের সঙ্গে ৩৪৩টি ক্যাচ নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই উইকেটরক্ষক। শেফিল্ড শিল্ডে ১৫টি মৌসুম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন মার্শ।