সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

দাগনভূঞায় মোখলেছুর রহমান হাফেজিয়া মাদ্রাসায় পাগড়ী প্রদান অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফেনী :
দাগনভূঞার আলাইয়াপুর মোখলেছুর রহমান হাফেজীয়া মাদ্রাসায় হেফজ্ সমাপ্ত করায় ৪ হাফেজকে পাগড়ী ও সনদ প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
দাগনভূঞা সদর ইউপির সাবেক চেয়ারম্যান প্রিন্সিপাল এম এ হোসেনের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার হাফেজ মোহাম্মদ শহীদুল্লাহ’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী আলহাজ্ব আতিকুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলী হায়দার, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ তরিক উল্লাহ,
আলহাজ্ব ইউনুস ও নেয়ামত উল্লাহসহ অভিভাবক সদস্যবৃন্দ। দোয়া ও মিলাদ মাহফিল শেষে হাফেজ রবিউল আউয়াল জিহাদ, হাফেজ শাহরিয়ার নাযয়াত, হাফেজ ইমাম হোসেন ও হাফেজ মোহাম্মদ ফাহাদকে পাগড়ী ও সনদ প্রদান করা হয়।