সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

রাজশাহীতে অটো গ্যারেজে আগুন

রাজশাহীতে একটি অটো গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে নগরীর বোয়ালিয়া সপুরা কয়েরদাঁড়া এলাকায় এই আগুনের সূত্রপাত হয়।

গ্যারেজের মালিক নাদিম হোসেন জানান, রাজশাহী নগরীর বোয়ালিয়া সপুরা কয়েরদাঁড়া এলাকায় মা আমেনা অটোসেন্টারে বিদ্যুতের শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৪০টি বড় অটো ও সাতটি অটোরিকশা পুড়ে গেছে।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, একটি অটো গ্যারেজে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। এখনও দমকল বাহিনী ঘটনাস্থলে কাজ করছেন।

—ইউএনবি