সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

চিলমারী কমিউটার ট্রেনের যাত্রা শুরু

কুড়িগ্রামের চিলমারীতে রমনা বাজার-রংপুর, কাউনিয়া-রমনা বাজার রেলপথে চিলমারী কমিউটার ট্রেনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে রমনা বাজার স্টেশনে ফিতা কেটে পতাকা উড়িয়ে এর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন।

অনুষ্ঠানে প্রতিন্ত্রী বলেন, এই ট্রেন একদিকে যোগাযোগ ব্যবস্থাকে ত্বরান্বিত করবে অন্যদিকে চিলমারী বন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাণিজ্য সুবিধা সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে দেশেরে অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তিনি বলেন, রেল যোগাযোগ ছাড়াও চিলমারীতে আধুনিক নৌ-বন্দর স্থাপন করা হবে যা নদী বিধৌত এ অঞ্চলের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে।

প্রতিন্ত্রী এসময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, অতিরিক্ত সচিব (অব.) বদরুল আলম বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মাহবুবুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ, বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিব, বিভাগীয় যন্ত্র প্রকৌশলী শাহিনুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

চিলমারী কমিউটার নামে এই মেইল ট্রেনটি রমনা বাজার স্টেশন থেকে ছেড়ে কাউনিয়া হয়ে রংপুর পর্যন্ত যাবে। আবার লালমনিরহাট থেকে ছেড়ে ওই ট্রেনটি কাউনিয়া হয়ে রমনা বাজার আসবে বলে জানা গেছে।

—ইউএনবি