সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ইউক্রেনের শিশুদের সহায়তায় উয়েফার ১ মিলিয়ন ইউরো অর্থ সাহায্য

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত শিশুদের সহায়তায় দাতব্য তহবিল থেকে ১ মিলিয়ন ইউরো অর্থ সাহায্যের ঘোষনা দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। ‘ফাউন্ডেশন ফর চিলড্রেন’- উয়েফার দাতব্য এই সংস্থা থেকে অর্থ সাহায্য করা হচ্ছে বলে সভাপতি আলেস্কান্দার সেফেরিন জানিয়েছেন। রাশিয়ান আগ্রাসনের পর সাগে ৬ লাখেরও অধিক মানুষ ইউক্রেন থেকে প্রতিবেশী পোল্যান্ড ও রোমানিয়ায় পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ইউএন শরনার্থী এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃবিতে ফাউন্ডেশনের চেয়ারম্যান সেফেরিন বলেছেন, ‘এই ধরনের পরিস্থিতিতে সাধারণত শিশুরা সবচেয়ে বেশী অসহায় অবস্থার মুখে পড়ে। তাদের নৈতিক অধিকার ও স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব আমাদের।’ এদিকে মলডোভা ফুটবল এসোসিয়েশনকে জরুরী ত্রান সহায়তার জন্য আরো এক লাখ ইউরো প্রদানের ঘোষনা দিয়েছে ফাউন্ডেশনটি। মলডেভা ইতোমধ্যেই ইউক্রেন থেকে পালিয়ে যাওয়া শরনার্থীদের জন্য বেশ কয়েকটি দাতা সংস্থার সাথে কাজ শুরু করেছে। জরুরী ত্রানের অর্থ ইউক্রেনের হাসপাতালে ভর্তি শিশুদের চিকিৎসার জন্যও ব্যয় করা হবে।