সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

অনুশীলনে মুশফিকের চোট

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে অনুশীলন করতে নেমে চোট পেয়েছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তবে মুশফিকের চোট কতোটা গুরুতর তা এখনো জানা যায়নি। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘মুশফিক অনুশীলনের সময় আঙ্গুলে চোট পেয়েছেন। ফিজিও তার চোট পর্যবেক্ষণ করছে। এক্সরে করা হবে কিনা সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। চোটের ধারণ বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব।’ বাংলাদেশ-আফগানিস্তান দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামীকাল বৃহস্পতিবার। পূর্ব সূচী অনুযায়ী বুধবার সকাল সারে ১১টা অনুশীলনে নামে বাংলাদেশ দল। দুপুর পৌনে ১টার দিকে ইনডোর নেটে ব্যাটিং করতে আসেন মুশি। পশ্চিম পাশের উইকেটে ব্যাট করছিলেন। এমন সময় পেসার শরিফুল ইসলামের হঠাৎ লাফিয়ে উঠা এক বল মুশফিকের আঙ্গুলে আঘাত হানে। সেখানেই প্রাথমিক শুশ্রুষা দেওয়া হয়েছে মুশফিককে। অনেকক্ষণ যাবত বরফ দেওয়া হয় তার আঙ্গুলে। তবে ব্যাটিংয়ে আর ফিরতে পারেননি। ফিরে যান ড্রেসিংরুমে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপটা ভালো কাটেনি মুশফিকের। তারপর পাকিস্তান সিরিজে তাকে বিশ্রাম দিয়েছিলেন নির্বাচকরা। সদ্য শেষ হওয়া বিপিএলে খুব বেশি রান না পেলেও ভালো কয়েকটা ইনিংস খেলেছিলেন। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা মুশফিকের জন্য হতে যাচ্ছে চ্যালেঞ্জিং। কারণ আফগানিস্তান বিপক্ষে ওয়ানডে সিরিজেও রান পাননি। এসবের মধ্যেই আঙ্গুলে বলের আঘাত পেয়ে মাঠ ছাড়তে হলো অভিজ্ঞ ক্রিকেটারকে।