সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

নারী পিএসএলের অনুমোদন পেল পাকিস্তান

অনলাইন ডেস্ক :

পুরুষদের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবার বেশ লাভের মুখ দেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী বছর থেকে মেয়েদের পিএসএল করার কথা ঘোষণা করে দিয়েছে তারা। বুধবার পিসিবির মহিলা উইংয়ের প্রধান তানিয়া মালিক এই কথা ঘোষণা দেন। পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা এরইমধ্যে নারী পিএসএলের অনুমোদন দিয়েছেন। মূলত চলতি বছরই নারীদের পিএসএল আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন তানিয়া মালিক। কিন্তু বর্তমান সূচির ব্যস্ততার কারণে সেটি সম্ভব হচ্ছে না। তাই আগামী বছরের সূচিতেই রাখা হবে নারীদের পিএসএল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই নারী পিএসএল ও অনূর্ধ্ব-১৯ পিএসএল আয়োজনের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন রমিজ রাজা। সেটিই এবার দেখতে চলেছে আলোর মুখ। বিগ ব্যাশের পাশাপাশি অস্ট্রেলিয়ায় মেয়েদের বিগ ব্যাশ আয়োজিত হয়। ইংল্যান্ড ছেলেদের পাশাপাশি মেয়েদের দ্য হান্ড্রেড আয়োজন করে। এদিকে, ‘উইম্যানস ক্রিকেট চ্যালেঞ্জ’ আয়োজনের পর নারী আইপিএল করার দিকে হাঁটছে ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই)।