সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

অস্ট্রেলিয়া দলে করোনাভাইরাসের হানা

অনলাইন ডেস্ক :

আগামীকাল শুক্রবার থেকে নিউজিল্যান্ডে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। আসরের পর্দা ওঠার আগের দিন অস্ট্রেলিয়া দলে হানা দিয়েছে করোনাভাইরাস। কভিডে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাশলেইঘ গার্ডনার। ফলে ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে প্রথম দুটি ম্যাচ খেলতে পারবেন না ২০২১ সালের বর্ষসেরা অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার। বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ক্রাইস্টচার্চে করা অ্যান্টিজেন টেস্টে গার্ডনারের করোনা পজিটিভ আসে এবং পরে পিসিআর টেস্টেও একই ফল হয়। আইসিসি ও নিউজিল্যান্ড সরকারের স্বাস্থ্যবিধি অনুযায়ী, গার্ডনার ক্রাইস্টচার্চে ১০ দিনের আইসোলেশনে থাকবেন। ৫ মার্চ হ্যামিল্টনে ইংল্যান্ড ও ৮ মার্চ মাউন্ট মঙ্গানুইয়ে পাকিস্তানের বিপক্ষে তাকে ছাড়াই খেলতে হবে অস্ট্রেলিয়াকে। আগামী ১৩ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে অজি দলে দেখা যেতে পারে গার্ডনারকে। এদিকে, আইসিসির নতুন প্লেয়িং কন্ডিশন অনুযায়ী এই আসরে কোনো দলে করোনা হানা দিলে ৯ জন খেলোয়াড় নিয়েও মাঠে নামতে পারবে তারা।