সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

অবশেষে জয়ের দেখা পেল রহমতগঞ্জ

অনলাইন ডেস্ক :

হারের বৃত্তে ঘুরপাক খাওয়া রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি অবশেষে পেল কাঙিক্ষত জয়ের দেখা। ফিলিপ আজাহ ও এনামুল ইসলামের নৈপুণ্যে উত্তর বারিধারাকে সহজেই হারাল পুরান ঢাকার দলটি। সিলেট জেলা স্টেডিয়ামে বুধবার প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-১ গোলে জিতেছে রহমতগঞ্জ। ঘানার ফরোয়ার্ড আজাহ দুটি ও এনামুল একটি গোল করেন। উত্তর বারিধারার একমাত্র গোলদাতা উজবেকিস্তানের ফরোয়ার্ড ইভজেন্তি কোচনেভ। ছয় ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তলানি থেকে নবম স্থানে উঠে এসেছে রহমতগঞ্জ। সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে উত্তর বারিধারা। এদিকে, রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। ব্যবধান গড়ে দেওয়া গোলটি ৪৪তম মিনিটে করেন আদিল কুসকুস। ছয় ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে পুলিশ এফসি। পঞ্চম হারের তেতো স্বাদ পাওয়া মুক্তিযোদ্ধা সংসদ ৩ পয়েন্ট নিয়ে নেমে গেছে তলানিতে। লিগের ষষ্ঠ রাউন্ড শেষে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিগের রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।