সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলো আইপিসি, নিষিদ্ধ রাশিয়া ও বেলারুশ

অনলাইন ডেস্ক :

সমালোচনার মুখে আগের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলো আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি)। ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষিতে রুশ ও বেলারুশের অ্যাথলেটদের বেইজিং শীতকালীন প্যারালিম্পিকসে নিষিদ্ধ করল সংস্থাটি। আইপিসি বুধবার বলেছিল, নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে প্রতিযোগিতাটিতে অংশ নিতে পারবে দেশ দুটির অ্যাথলেটরা। তাদের এই সিদ্ধান্ত কড়া সমালোচনার মুখে পড়ে। পরদিন নতুন সিদ্ধান্ত জানাল তারা। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, ‘অ্যাথলেট ভিলেজে পরিস্থিতি অগ্রহণযোগ্য’ হয়ে উঠেছে। ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদদের ‘দুই দেশের সরকারের কর্মের শিকার’ হিসেবে বর্ণনা করেছেন আইপিসি প্রেসিডেন্ট অ্যান্ড্রু পারসন্স। চীনের বেইজিংয়ে শীতকালীন প্যারালিম্পিকস শুরু হবে আগামী শনিবার। তার আগে শুক্রবার হবে উদ্বোধনী অনুষ্ঠান। রাশিয়া থেকে ৭১ জন ও বেলারুশ থেকে ১২ জন ক্রীড়াবিদের এবারের প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল। গত বৃহস্পতিবার ইউক্রেইনে রাশিয়া সামরিক আগ্রাসন শুরুর পর তাদের সমর্থনে যোগ দেয় বেলারুশ।