সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

অস্ট্রেলিয়া কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন আর নেই

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫২ বছর। শুক্রবার (৪ মার্চ) থাইল্যান্ডের কোহ সামুইতে নিজের ভিলায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফক্স ক্রিকেট জানিয়েছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা স্থানীয় সময় শনিবার ভোরে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানিয়েছে। “শেনকে অচেতন অবস্থায় তার ভিলায় পাওয়া যায়। মেডিকেল স্টাফের সর্বোচ্চ চেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি।”

“কঠিন এই সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে তার পরিবার। বিস্তারিত পরে জানানো হবে।”