সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ইউক্রেনের ২ শহরে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের দুটি শহরে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে শনিবার থেকে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এপি।
শহর দুটি হলো- ইউক্রেনের দক্ষিণ-পূর্বের কৌশলগত বন্দর মারিউপোল ও পূর্বাঞ্চলের ভলনোভাখার।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা আরআইএ নভোস্তি ও তাস জানিয়েছে, শহর দুটি থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে অপসারণ রুটের বিষয়ে ইউক্রেনীয় সেনাবাহিনীর সঙ্গে সম্মত হয়েছে রাশিয়া।
তবে তাৎক্ষনিকভাবে ইউক্রেনীয় সেনাবাহিনীর কাছ থেকে এটি নিশ্চিত করা যায়নি এবং এ অপসারণ রুট কতদিন খোলা থাকবে তাও স্পষ্ট না।