সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

রাজশাহীতে সড়কের পাশ থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

রাজশাহীতে সড়কের পাশ থেকে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী-আমনূরা সড়কের গোদাগাড়ী উপজেলার ভুতপুকুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত নূর ইসলাম (৪০) চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি যশোরের অভয়নগর উপজেলায়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, শুক্রবার রাতে ভুতপুকুর এলাকায় সড়কের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে গোদাগাড়ী থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠায়।

তিনি জানান, রাস্তার পাশে এসআই নূর ইসলামের মোটরসাইকেলটি পড়ে ছিল। হেলমেটটি ভাঙা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ এসআই নূর ইসলাম গাছের সঙ্গে ধাক্কা খেয়েছেন। এতে হেলমেট ভেঙে গিয়ে মাথায় আঘাত পাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান ওসি।

—ইউএনবি