সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

গাইবান্ধায় মাদক মামলায় একজনের মৃত্যুদণ্ড

মাদক মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের জহুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার দুপুরে গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এই আদেশ দেন।

মামলার বিবরণে বলা হয়, গোবিন্দগঞ্জ উপজেলার পৌর এলাকার রুজবুক বোয়ালিয়ার বাসিন্দা জহুরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলেন।

২০১৯ সালের ২ জুন মাদক বিক্রি করতে গিয়ে পৌর বাজার এলাকায় পুলিশের হাতে ২৫০ গ্রাম হেরোইন সহ পুলিশের হাতে ধরা পড়ে জহুরুল। ঘটনার গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে একটি মাদক মামলা করেন। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় দীর্ঘ শুনানির পর আজ দুপুরে জেলা ও দায়রা জজ এই রায় দেন।

–ইউএনবি