সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সাবেক অর্থমন্ত্রী মুহিতের শারীরিক অবস্থার উন্নতি

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে সোমবার জানিয়েছেন তার ছোট ভাই ও পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন।

হাসপাতালে ভাইকে দেখে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেন, ‘মুহিত ভাইয়ের শারীরিক অবস্থা আজকে কিছুটা ভালো। দেশে বিদেশে সকলের কাছে আমার ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চাই।’

এর আগে রবিবার ড. মোমেন জানান, তার ভাইয়ের ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলেও তার বড় কোনো রোগ নেই। কিন্তু তিনি খুবই দুর্বল। তার খাওয়ার রুচি নেই। তিনি অনেক দিন খান না। ফলস্বরূপ, তার ওজন মারাত্মকভাবে কমে গেছে এবং সম্প্রতি তাকে আবার হাসপাতালে নেয়া হয়েছে।

সাবেক এই অর্থমন্ত্রীর বয়স ৮৮ বছর, তিনি মুখে খাবার খেতে না পারায় সম্প্রতি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এর আগে, তিনি ২০২১ সালের জুলাই মাসে করোনাভাইরাসে আক্রান্ত হন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন।

—ইউএনবি