সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ঈশ্বরগঞ্জে দুই কন্যা শিশুকে জবাই করে হত্যা

জেলা প্রতিনিধি, ঈশ্বরগঞ্জ :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই শিশু কন্যাকে জবাই করে হত্যা করেছে মামা। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়নের কাজীরবলশা গ্রামে। এ হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, সোমবার বারটার দিকে কাজীরবলশা গ্রামের মৃত আব্দুস সালাম মুন্সীর পুত্র মানসিক রোগী মাদ্রাসা ছাত্র মাহবুব (২৫) তার বড় বোন হালিমা খাতুনের কন্যা তৃপ্তি (৫) ও সালমা বেগমের কন্যা সায়মা (৪) কে বাড়ির বসত ঘরে খিল আটকিয়ে মামা মাহবুব জবাই করে হত্যা করে। জানা যায় দুই বোন স্বামীর বাড়ি থেকে কয়েকদিন আগে বাবার বাড়িতে বেড়াতে এসেছিল। ঘটনার সময় ঐ দুই শিশুর মা পাশের ঘরে অবস্থান করছিল। এসময় একই বাড়ির কামাল হোসেনের পুত্র তাওহিদুল (১৫) দেখতে এগিয়ে এলে ঘাতক তার মাথায় কোদাল দিয়ে আঘাত করে গুরুত্বর জখম করে। তাতে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় মুসল্লিরা জানান হত্যাকান্ডের পর রক্তমাখা শরীর নিয়ে বাড়ির পাশে মসজিদে গিয়ে বসেছিল। তখন স্থানীয়রা তাকে মসজিদের ভিতর তাকে আটকে রাখে। অতিরিক্ত পুলিশ সুপার গৌরিপুর সার্কেল মোস্তাফিজুর রহমান, ইউএনও মোসা. হাফিজা জেসমিন, ওসি আব্দুল আব্দুল কাদের মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ ঘাতক মাহবুবকে আটক করে থানায় নিয়ে আসে। ওসি জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।