সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী ওয়ানডে দল দক্ষিণ আফ্রিকার

অনলাইন ডেস্ক :

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল দিয়েছে সাউথ আফ্রিকা। স্বাগতিকদের শক্তিশালী স্কোয়াডে জায়গা পেয়েছেন আইপিএলে দল পাওয়া আট ক্রিকেটার। ফিটনেস ঘাটতির কারণে বাদ পড়েছেন এনরিচ নর্টজে ও সিসান্দা মাগালা। টেম্বা বাভুমা থাকবেন নেতৃত্বে। আইপিএলে দল মেলা ক্রিকেটাররা হলেন- কাগিসো রাবাদা, লুনগি এনগিডি, রসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ডোয়াইন প্রিটোরিয়াস এবং মার্কো জানসেন। চলতি মাসের ১৮ থেকে ২৩ মার্চ সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। পরে তিন দিনের বিরতি দিয়ে আইপিএলের জন্য দেশ ছাড়বেন ওই আট ক্রিকেটার। পরে ৩১ মার্চ থেকে দুই ম্যাচের টেস্টে সিরিজে বাংলাদেশের বিপক্ষে নামবে প্রোটিয়া দল। ডিন এলগার টেস্টে নেতৃত্ব দেবেন। সাদা পোশাকের স্কোয়াড এখনও ঘোষণা করেনি দেশটির বোর্ড। সাউথ আফ্রিকার ওয়ানডে দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশভ মহারাজ (সহ-অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জুবায়ের হামজা, মার্কো জানসেন, জানেমান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুনগি এনগিডি, ওয়েন পার্নেল, আন্দিলে ফেলুকোয়ও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, রসি ফন ডার ডুসেন, কাইল ভেরনানে।