সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কমলগঞ্জে গর্ত থেকে ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামে নিখোঁজের ২ ঘন্টা পর গর্ত থেকে প্রথম শ্রেণির ছাত্রীর গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ মার্চ) বিকলে ৫ টায় কেছুলুটি গ্রামের ফরিদ মিয়ার মেয়ে ফাতেমা জান্নাত মৌ (৬)নিখোঁজ হয়। নিখোঁজের ২ঘন্টা পর সন্ধ্যা ৭টায় তার লাশ পাওয়া যায়।মৌ কেছুলুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
নিহত স্কুল ছাত্রী ফাতেমা জান্নাতের বাবা ফরিদ মিয়া বলেন, তার মেয়ে ফাতেমা জান্নাতকে বুধবার আছরের নামাজের পর বিকেল ৫টা থেকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখোঁজির পর সন্ধ্যা ৭টায় তাদের বসত ঘরের পিছনের একটি ছোট মাটির গর্তে তার গলাকাটা, পেটের ভুড়ি বের হওয়া ও ক্ষত বিক্ষত অবস্থায় লাশ পাওয়া যায়। ঘটনাটি শমশেরনগর পুলিশ ফাঁড়িকে অবহিত করলে রাত সাড়ে ৭টায় পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরী করে লাশ উদ্ধার করেন। ফরিদ মিয়া আরও বলেন, তার অবুঝ শিশুকে কে বা কারা হত্যা করেছে। এ ঘটনায় তিনি কমলগঞ্জ থানায় মামলা দায়ের করবেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীটির গলায় ও পেটে কাটার দাগ রয়েছে। ছোরা দিয়ে তার পেটের ভুড়িও বের করা হয়েছে। তার দেহের বিভিন্ন অংশে ছোরা দিয়ে কুপানোরও দাগ রয়েছে। ঠিক কি কারণে ও কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা তদন্ত করলে বেরিয়ে আসবে বলে তিনি জানান।