সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কালীগঞ্জে আগুনে পুড়ল ১২ দোকান

লালমনিরহাটের কালীগঞ্জে আগুন লেগে ১২টি দোকান পুড়ে গেছে। শুক্রবার ভোর সাড়ে ৫টায় উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তেই তা আশ-পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে কাপড়, স্বর্ণ, স্টুডিও, মুদি, ওষুধ ও জুতার দোকানসহ ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

চলবলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজু জানান, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি।’

এ সময় ঘটনা তদন্ত করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মনির হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

—ইউএনবি