সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

দোন্নারুম্মার সঙ্গে ঝগড়া, যা বললেন নেইমার

অনলাইন ডেস্ক :

রিয়াল মাদ্রিদের বিপক্ষে পরাজিত হয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পিএসজি। প্রায় জেতা ম্যাচ অবিশ্বাস্যভাবে হেরে গেছে ফরাসি জয়ান্টরা। ম্যাচশেষে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়, ড্রেসিংরুমে নেইমার ও পিএসজির ইটালিয়ান গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মার মধ্যে ঝগড়া হয়েছে! মূলত ৬১ মিনিটে যে গোলটি হয়, সেটিতে অনেকটা দায় রয়েছে দোন্নারুম্মার। তার ভুলের সুযোগ নিয়েই গোল আদায় করে নেন রিয়াল অধিনায়ক করিম বেনজেমা। এর পরই পিএসজির বিপক্ষে একের পর এক আক্রমণ করে মাত্র ১৮ মিনিটের মধ্যে তিন গোল করেন বেনজেমা। সংবাদমাধ্যমগুলোর দাবি, এই পরাজয় মেনে নিতে পারেননি নেইমার। তাই ম্যাচশেষে এ নিয়ে দোন্নারুম্মার সঙ্গে তার ঝগড়া হয়। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট শেয়ার করেছেন নেইমার। সেটিতে দোন্নারুম্মার সঙ্গে তার যে কোনো ঝগড়া হয়নি, তা স্পষ্ট করেছেন পিএসজি তারকা। একই সঙ্গে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে মিথ্য বলে অভিহিত করেছেন।