সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

নাটোরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, বাবা-মা আহত

নাটোরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মোটরসাইকেলের আরোহী শিশু নিহত হয়েছেন। এই সময় নিহত শিশুর বাবা-মা আহন হন। শনিবার সকালে সদর উপজেলার কালিকাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ফাহিমা ব্যবসায়ী ফারুক হোসেনের মেয়ে ও স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। আহতরা হলেন- ফারুক হোসেন ও তার স্ত্রী দিলারা।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেরামত আলী জানান, সকালে ফারুক হোসেন তার স্ত্রী দিলারা ও মেয়ে ফাহিমাকে নিয়ে মোটরসাইকেলে করে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া থেকে নাটোর সদরের হয়বতপুরে তার বাড়ি যাচ্ছিলেন। পথে কালিকাপুর এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু ফাহিমাকে মৃত ঘোষণা করেন।

—ইউএনবি