সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

রেললাইনে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

ফাইল ছবি

খুলনায় রেললাইনে বসে মোবাইল ফোনে পাবজি গেম খেলার সময় ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর নিউমার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পা হারানো জিহাদ (২০) নগরের বসুপাড়া এলাকার বাচ্চু হাওলাদারের ছেলে।

খুলনা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার আশিক আহমেদ জানান, শুক্রবার সন্ধ্যায় খুলনা রেলস্টেশনের অদূরে রেললাইনে বসে পাঁচ বন্ধুর সঙ্গে বসে জিহাদ মোবাইল ফোনে পাবজি গেম খেলছিলেন। পুরাতন স্টেশন থেকে একটি ইঞ্জিল নতুন স্টেশনের দিকে আসছিল। হর্ন দিলেও কানে হেডফোন থাকায় শুনতে পাননি জিহাদ। যার কারণে বাকি বন্ধুরা সরে গেলেও জিহাদ সরতে পারেনি। এ সময় লাইনের ওপর জিহাদের থাকা বাম পা ইঞ্জিনে কাটা পড়ে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

—ইউএনবি