সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

অবশেষে দক্ষিণ আফ্রিকা সিরিজে যোগ দিচ্ছেন সাকিব

অনিশ্চয়তা ও নানা নাটকীয়তার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মিরপুরে সাকিবের উপস্থিতিতে গণমাধ্যমকে বলেছেন,আজকে সাকিবের সঙ্গে কথা হয়েছে। সে দ.আফ্রিকা সফরের জন্য প্রস্তুত।সিরিজে অংশ নিতে সাকিব আগামীকাল ঢাকা ত্যাগ করবে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, ২০২২ সালে বাংলাদেশ কমপক্ষে ১৪ টি ওয়ানডে, ১৫টি টি-টোয়েন্টি এবং আটটি টেস্ট খেলবে। সেক্ষেত্রে সব ম্যাচে অংশ নেয়া সিনিয়র খেলোয়াড়দের জন্য কঠিন হবে। তাই কাজের চাপ বিবেচনা করে তারা বিশ্রাম নিতে পারে।

তিনি আরও বলেন,আমাদের মনে রাখতে হবে যে সিনিয়র খেলোয়াড়রা প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে যায়। আমাদের সিনিয়র খেলোয়াড়দের জন্য এই সব ম্যাচ খেলা কঠিন। এটাই সত্যি এবং এটা আমাদের বুঝতে হবে। আমি বিশ্বাস করি খেলোয়াড়দের কিছু ব্রেক দরকার।

উল্লেখ্য ১৮ মার্চ ওয়ানডে ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সিরিজ শুরুর কথা রয়েছে।

–ইউএনবি