সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়

প্রথম বিশ্বকাপে অংশ নিয়ে পাকিস্তানকে ৯ রানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের নারী ক্রিকেট দল।

সোমবার হ্যামিল্টনের সেডন পার্কে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৪ রান করে বাংলাদেশ। ওয়ানডেতে এটি ছিল বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ স্কোর। বাংলাদেশের পক্ষে ফারজানা হক ৭১, অধিনায়ক নিগার সুলতানা ৪৬ এবং শারমিন আক্তার ৪৪ রান করেন।

পাকিস্তানের হয়ে নাশরা সান্ধু ১০ ওভারে ৪১ রান দিয়ে তিনটি উইকেট নেন।

জবাবে সিদরা আমিনের সেঞ্চুরি সত্ত্বেও পাকিস্তান নারী দল ৫০ ওভারে ৯ উইকেটে ২২৫ রানের বেশি করতে পারিনি।

বাংলাদেশের ফাহিমা খাতুন তিনটি এবং রুমানা আহমেদ দুটি উইকেট নেন।

নিজেদের আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। প্রথম বিশ্বকাপে অংশ নিয়ে তৃতীয় ম্যাচে এসে বাংলাদেশ তাদের প্রথম জয় পেল।

—ইউএনবি