সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না: নিগার সুলতানা

পাকিস্তানের বিপক্ষে সোমবার বিশ্বকাপ ম্যাচে প্রথম ঐতিহাসিক জয়ে বাংলাদেশ নারী দলের উচ্ছ্বসিত অধিনায়ক নিগার সুলতানা বলেছেন, ‘আমি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না।’

তিনি বলেন, ‘আমরা পাকিস্তানকে বিশ্বকাপে হারিয়েছি। এটা একটা ইতিহাস। আমি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। এটি একটি বড় অর্জন এবং আমরা জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

নিগার বলেন, ‘আমরা পাকিস্তান দলকে অন্যান্য দলের চেয়ে ভালো জানি কারণ আমরা তাদের সঙ্গে অনেক ম্যাচে খেলেছি। যেটা কি না বিশ্বকাপে তাদের হারাতে সাহায্য করেছে।’

সোমবার হ্যামিল্টনের সেডন পার্কে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৪ রান করে বাংলাদেশ। ওয়ানডেতে এটি ছিল বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ স্কোর। বাংলাদেশের পক্ষে ফারজানা হক ৭১, অধিনায়ক নিগার সুলতানা ৪৬ এবং শারমিন আক্তার ৪৪ রান করেন।

জবাবে সিদরা আমিনের সেঞ্চুরি সত্ত্বেও পাকিস্তান নারী দল ৫০ ওভারে ৯ উইকেটে ২২৫ রানের বেশি করতে পারিনি।

বাংলাদেশের ফাহিমা খাতুন তিনটি এবং রুমানা আহমেদ দুটি উইকেট নেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতেছিল। সোমবার পাকিস্তান নারী ক্রিকেট দলকে হারিয়ে সেই ইতিহাসে নিজেদেরও নাম লিখালেন বাংলাদেশ নারী ক্রিকেট দল।

—ইউএনবি