সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

টাইগারদের পাওয়ার হিটিং কোচ মরকেল

অনলাইন ডেস্ক :

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাওয়ার হিটিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের পাওয়ার হিটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার অ্যালবি মরকেল। দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে বাংলাদেশ দল। শুক্রবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ সিরিজে টাইগারদের সঙ্গে কাজ করবেন মরকেল। গত বছর আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পরই পাওয়ার হিটিং কোচের আলোচনা উঠেছিল। প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফে এ পদে নিয়োগ পেলেন মরকেল। বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, মরকেল খুবই অভিজ্ঞ। আশা করি, আমাদের ব্যাটসম্যানরা তার কোচিংয়ে উপকৃত হবে। মরকেল দক্ষিণ আফ্রিকার হয়ে ১টি টেস্ট, ৫৮টি ওয়ানডে আর ৫০টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে বল হাতে ৭৮ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ১০৯ ম্যাচে সংগ্রহ করেন ১ হাজার ৪১২ রান।