সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কিয়েভ-মস্কো আলোচনা বাস্তবসম্মত হয়ে উঠছে: জেলেনস্কি

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা আরও বাস্তবসম্মত হয়ে উঠতে শুরু করেছে বলে জানিয়েছেন।

জাতির উদ্দেশে দেয়া সর্বশেষ ফেসবুক ভিডিও ভাষণে তিনি বলেন, ‘রাশিয়ার দাবিগুলো ‘আরও বাস্তবসম্মত’ হয়ে উঠতে শুরু করেছে।’

তবে আলোচনা ফলপ্রসূ হতে আরও সময় লাগবে বলে তিনি জানিয়েছেন।

জেলেনস্কি বলেন, ‘এখনও প্রচেষ্টা প্রয়োজন, ধৈর্য্য প্রয়োজন। যেকোনো যুদ্ধ একটি চুক্তির মাধ্যমে শেষ হয়।’

বুধবারর ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে উভয় পক্ষ আবার আলোচনায় বসবেন বলে আশা করা হচ্ছে।

মার্কিন কংগ্রেসে বুধবার ভাষণ দেয়ার কথা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভে বোমাবর্ষণ আরও জোরদার করেছে রাশিয়া। বন্দর শহর মারিউপোলতে নতুন করে আক্রমণ শুরু রুশ সামরিক বাহিনী।

গত ২৪ ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে ইতোমধ্যে ৩০ লাখেরও বেশি ইউক্রেনীয় পোল্যান্ড এবং অন্যান্য প্রতিবেশি দেশগুলোতে পাড়ি জমিয়েছে। জাতিসংঘের তথ্যমতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের বৃহত্তম শরণার্থী সঙ্কট সৃষ্টি হয়েছে ইউক্রেন যুদ্ধের মাধ্যমে।