সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

নাটোরের গুরুদাসপুরে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহীন খন্দকার গুরুদাসপুর উপজেলার শাহাপুর এলাকার বাসিন্দা এবং পেশায় ভাটা শ্রমিক।

বুধবার সকালে নাটোর র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ক্যাম্প কমান্ডার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৩ মার্চ রাতে গুরুদাসপুর উপজেলার শাহাপুর এলাকায় নববিবাহিত পুত্রবধূকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় ভাটা শ্রমিক শাহীন খন্দকার। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করলে অভিযানে নামে র‌্যাব ও পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল মোড় থেকে শাহীনকে গ্রেপ্তার করে র‌্যাবের যৌথ দল।

—ইউএনবি