সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক :

রেকর্ড গড়ার ম্যাচে আলো ছড়ালেন লিওনেল মেসি। তৈরি করলেন অসংখ্যা সুযোগ। গোল করলেন ও করালেন। অধিনায়কের নৈপুণ্যে বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা।

কুইয়াবার অ্যারেনা পানতানালে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে ‘এ’ গ্রুপের ম্যাচে ৪-১ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল। জোড়া গোল করেছেন মেসি, একটি করে আলেহান্দ্রো গোমেস ও লাউতারো মার্তিনেস।

শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো চমৎকার সেভে ব্যবধান আরও বড় হতে দেননি বলিভিয়া গোলরক্ষক কার্লোস লাম্পে।

এই জয়ে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করল আর্জেন্টিনা। আগামী রোববার কোয়ার্টার-ফাইনালে দলটি খেলবে ‘বি’ গ্রুপ চতুর্থ হওয়া একুয়েডরের বিপক্ষে।

শুধু ম্যাচ সংখ্যায় নয়, গোল স্কোরিংয়ে তো রেকর্ড আগেই গড়েছেন মেসি। আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ৭৫ গোল হচ্ছে মেসির। ৫৪ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা।