সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

রামেকে ২৪ ঘন্টায় আরও ২৫ মৃত্যু

ফাইল ছবি

জেলা প্রতিনিধি:

রাজশাহী মেডিকেল কলেজ  (রামেক) হাসপাতালের কোভিড ইউনিটে এক দিনে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নয়জনের পজেটিভ ছিল। অন্য ১৬ জন মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম বলেন, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টার মধ্যে তারা মারা যান। তাদের মধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাগঞ্জের পাঁচজন, নাটোরের পাঁচজন, নওগাঁর দুইজন ও চুয়াডাঙ্গার একজন রয়েছেন। তাদের ১৫ জন পুরুষ আর ১০ জন নারী। ১১ জনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে চারজন, ৩১ থেকে ৪০ বছর বয়সের তিনজন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের দুইজন রয়েছেন।