সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ফাইনালে দিয়া-নাসরিন

অনলাইন ডেস্ক :

থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপ আর্চারি ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টে (স্টেজ-১) মেয়েদের রিকার্ভ এককে ফাইনালে উঠেছেন বাংলাদেশের দুই তীরন্দাজ দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তার। আর এতেই এই ইভেন্টে সোনা ও রুপা দুটোই নিশ্চিত হয়েছে বাংলাদেশের। কোয়ার্টার ফাইনালে ভারতের হেমব্রম লক্ষ্মীর বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৬-৫ সেট পয়েন্টে জয় নিশ্চিত হয় নাসরিন আক্তারের। সেমিফাইনালে মালয়েশিয়ার ফোজি নুরের বিপক্ষে ৬-৫ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করেন তিনি। এদিকে শেষ ষোলোয় আরেক বাংলাদেশি সুলতানা ফাহমিদা নিশাকে ৬-২ সেট পয়েন্টে হারানোর পর কোয়ার্টার ফাইনালে ভারতের ঋধিকে ৬-৪ ব্যবধানে হারান দিয়া। সেমিফাইনালে ভারতের আরেক প্রতিযোগী পুনিয়া তিশাকে ৭-৩ সেট পয়েন্ট হারিয়ে ফাইনালে ওঠেন তিনি। পুরুষ রিকার্ভ ইভেন্টে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছেন রোমান সানা। ইরানি প্রতিপক্ষ রেজা শাবানির কাছে ৭-৩ সেট পয়েন্টে হেরেছেন তিনি। সেমিফাইনাল থেকে বাদ পড়েছেন আরেক বাংলাদেশি আর্চার হাকিম আহমেদ রুবেল। কাজাখস্তানের দৌলেতকেলদি ঝাংবিরবের কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে যান তিনি।