সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সমুদ্র বন্দরে সতর্কতা: বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামানে ঘনীভূত হওয়ায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সতর্ক থাকতে বলা হয়েছে।

শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) থেকে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে না যেতে বলা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অফিস এক পূর্বাভাসে বলেছে, ‘লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে স্থায়ী নিম্নচাপে পরিণত হতে পারে এবং উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।’

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগ এবং রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, সিলেট, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও পটুয়াখালী জেলাগুলির ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে,সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

—ইউএনবি