সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

কেরানীগঞ্জ গ্যাস পাইপ বিস্ফোরণে যুবক দগ্ধ

ঢাকার কেরানীগঞ্জে একটি বাণিজ্যিক ভবনের গ্যাস পাইপ বিস্ফোরণে এক যুবক দগ্ধ হয়েছেন। শনিবার রাতে কেরানীগঞ্জের কালিগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

দগ্ধ শুকুর ব্যাপারী (২৭) শরিয়তপুর জেলার জাজিরা থানা এলাকার মোস্তফা ব্যাপারীর ছেলে। তিনি কালিগঞ্জের একটি গার্মেন্টসে চাকরি করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শনিবার রাতে কেরানীগঞ্জের কালিগঞ্জ এলাকায় একটি বাণিজ্যিক ভবনের গ্যাস পাইপে থেকে বিস্ফোরণ ঘটে। এ সময় এক যুবক দগ্ধ হয়। আহতকে ঢাকার শেখ হাসিনা বর্ন ইউনিট হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১১টার দিকে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস পাইপির গ্যাস সংযোজক বন্ধ করে দেয়া হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, দগ্ধ শুকুরের শরীরের ৭০ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা গুরুতর।

—-ইউএনবি